আদালতে আবদুল খালেকের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মো. মোরশেদ। সঙ্গে ছিলেন আইনজীবী নিয়াজ মোরসেদ।
আইনজীবী নিয়াজ মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘অ্যাডভোকেট আবদুল খালেককে নির্বাচন থেকে তিন মাস বিরত রাখার আদেশ স্থগিত হওয়ায় ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে আবদুল খালেক অংশ নিতে পারবেন।’
গত ১৭ নভেম্বর অ্যাডভোকেট আবদুল খালেককে নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। অভিযোগের ভিত্তিতে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে এক রায়ে জাতীয় বা স্থানীয় কোনও ধরনের নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে নদী দখলের অভিযোগ থাকলে তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট।
আরও পড়ুন:
নদী দখল: প্রার্থীকে ইউপি নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ