সাবেক এমপি শামছুল হককে আবারও দুদকে জিজ্ঞাসাবাদ

শামছুল হক ভূঁইয়া (ছবি: সংগৃহীত)চাঁদপুর-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামছুল হক ভূঁইয়াকে আবারও জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ মে আরও এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সাবেক এই সংসদ সদস্যকে।
দুদক জানায়, দুদকে জমা দেওয়া সম্পদবিবরণী নিয়ে শামছুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন...

সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চেয়েছে দুদক