দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করেন দুদকের উপ সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।
মামলার আসামিরা হলেন—রাজধানীর কামরাঙ্গীর চরের হৃদয় কনফেকশনারির প্রোপ্রাইটর শাহিন লতিফ, এনআরবি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান, এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ, জিওলোজাইজ সার্ভে করপোরেশনের প্রোপ্রাইটর অ্যান্ড চিফ সার্ভেয়ার মো. মিজানুর রহমান কনক ও এনআরবি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) রাহাত শামস।