মানববন্ধনে বক্তারা বলেন, চা শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য সরকার প্রায় ২ মাস আগে মজুরি বোর্ড গঠন করেছে। কিন্তু আজ পর্যন্ত শ্রমিকদের কাছ থেকে কোনও মতামত নেওয়া হয়নি। এতে তারা হতাশা প্রকাশ করেন।
এসময় তিনটি দাবি তুলে ধরা হয়। ১. চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৪০০ টাকা করা, রেশন হিসেবে প্রত্যেক শ্রমিককে সপ্তাহে ৫ কেজি এবং নির্ভরশীলদের জনপ্রতি সপ্তাহে ৩ কেজি চাল এবং প্রত্যেক শ্রমিককে মাসে ২ কেজি চা পাতা দিতে হবে; ২. স্বাস্থ্যসম্মত বাসস্থান (ন্যূনতম ৮২২ বর্গফুটের ঘর), স্যানিটেশন ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ৩. চা শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব দীপঙ্কর ঘোষ, করিমপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি গণেশ বড় কুর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তাদের মজুরি বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল।