টিএসসি থেকে অস্ত্রসহ এক ব্যক্তি আটক

আটকআওয়ামী লীগের সম্মেলনে প্রবেশের সময় টিএসসি থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে তাকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

আটক ব্যক্তির নাম নুরুল আলম খান রাসেল (৪৫)। তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে।

ওসি বলেন, ‘টিএসসির গেট দিয়ে প্রবেশের সময় তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি পাওয়া গেছে। তিনি পেশায় ব্যবসায়ী। অস্ত্রের লাইসেন্সের একটি  ফটোকপি দেখিয়েছেন তিনি। আমরা যাচাই-বাছাই করছি। আটক ব্যক্তি আওয়ামী লীগের সম্মেলনে এসেছিলেন বলে জানিয়েছেন।’