রবিবার (৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সপ্তম এই সম্মেলন রাজধানীর পিলখানার বিজিবির সদর দফতরে শুরু হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) মধ্যে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্য্যন্ত এই সম্মেলন চলবে।
সম্মেলনে মিয়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে ৮ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন। অপরদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।
সম্মেলন শেষে আগামী ৮ জানুয়ারি সকালে যৌথ আলোচনার দলিল স্বাক্ষরিত হবে এবং আগামী ৯ জানুয়ারি মিয়ানমার প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবেন।