কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

কামরাঙ্গীরচরে সংঘবদ্ধ শিশু ধর্ষণ মামলার মূল আসামি রতনরাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি রতনকে (১৮) গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণ মামলার মূল আসামি রতনকে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর সে সাভার গিয়ে আত্মগোপনে ছিল।’
প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধ নিতে এ কাজ করেছে বলে রতন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। সে কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালায়। গ্রেফতারের পর তাকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর এলাকার একটি নির্মাণাধীন ভবনে ওই শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় রতন, হাসান, সিফাত, সবুজ, রনি ও ওই কিশোরীর এক বান্ধবীসহ মোট ৬ জনকে আসামি করে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পরপরই হাসান, সিফাত, সবুজ, রনি ও মেয়েটির বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ। তাদের গ্রেফতারের একদিন পর রতনকে গ্রেফতার করলো র‌্যাব।