আসামিদের মধ্যে সুকুমার রায়কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৬৯ লাখ ২ হাজার ২৮৪ টাকা ৩৮ পয়সা জরিমানা এবং নুর আলম হককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ ৪১ হাজার ৩৭০ টাকা জরিমানার আদেশ দেন আদালত। আসামিদের মধ্যে সুকুমার পলাতক।
আদালত ও দুদক সূত্রে জানা গেছে, এ বিষয়ে মামলা হয় ২০১৬ সালের ২৪ জুলাই। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের হওয়া এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল হক।
আদালত সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা অবৈধভাবে ২টি ব্যাংক হিসাবে স্থানান্তর করেন। পরে ওই দুটি হিসাব থেকে ১ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৬৫৫ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন তারা। টাকা আত্মসাতের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়ের অফিসার গ্রেড-১ সুকুমার রায়কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানার আদেশ এবং মেসার্স নাফিসা ট্রেডার্সের মালিক নুর আলম হককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন আদালত।