শনিবার দুপুর ১২টায় পুরানা পল্টনে দলের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, গত ২৪ নভেম্বর আইন পাসের এক দিনের মাথায় অনেকটা তড়িঘড়ি করে সারাদেশের ২৩৪টি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অথচ দলীয় ভিত্তিতে প্রথমবারের মতো নির্বাচন করার আইন সংশোধনের পূর্বে নির্বাচন কমিশনের উচিত ছিল সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করা, কিন্তু এর ন্যূনতম প্রয়োজনও বোধ করেনি কমিশন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পৌরসভার নির্বাচনি কার্যক্রমের মূল নিয়ন্ত্রক হলো রিটার্নিং অফিসার, তার মাধ্যমেই ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা হয়। ইতোপূর্বে রিটার্নিং অফিসার হিসেবে অধিকাংশ জেলায় নির্বাচনি কর্মকর্তারা থাকলেও এবার জেলার ডিসি/এডিসি/ইউএনও-দেরকে নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু প্রশাসনিক এসব কর্মকর্তা সরকারের আনুকূল্যপ্রাপ্ত তাই তাদের নিয়ন্ত্রণে নির্বাচন নিরপেক্ষ থাকবে না বলেই আশঙ্কা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।
/সিএ/ এএইচ/