বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সড়ক পরিবহন শ্রমিক লীগের নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শ্রদ্ধার্ঘ্য

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সংগঠনটির কার্যকরী কমিটির নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলীর নেতৃত্বে সংগঠনটির নির্বাচিত সদস্যরা সেখানে যান।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর নেতারা বলেন, নব নির্বাচিত কমিটি শ্রমিকদের অধিকার ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. মজিবুর রহমান খান, সহ-সভাপতি মো. রকিব উদ্দিন (রাকিব),  হারুন উর রশিদ খান, মো. আনোয়ার হেসেন (আনু), মো. কাইয়ুম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আর এ জামান, মো. এনামূল কবীর মিরাজ, সাংগঠনিক সম্পাদক মো. সুমন শেখ প্রমুখ।