প্রকল্পের টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সিভিল অ্যাভিয়েশনের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীসহ ছয় প্রকৌশলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে তিন জনকে ২০ ফেব্রুয়ারি ও তিনজনকে ২৩ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদক পরিচালক সৈয়দ ইকবাল তলবি নোটিশ পাঠান।
অন্য যাদের তলব করা হয়েছে তারা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাকসুদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মো. মোকাব্বর আলী ও উপসহকারী প্রকৌশলী কাজী বায়েজীদ আহমেদ।