চিঠিতে বলা হয়, সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তির ই-মেইল আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করেছে।
এতে আরও বলা হয়, ইদানিং ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন রাস্তা, সড়ক ও মহাসড়কের বাস-মিনিবাসের জানালায় অস্বচ্ছ স্টিকার, পেপার ও গ্লাস লাগানো থাকে। ফলে বাহির থেকে ভিতরের এবং ভিতর থেকে বাহিরের কোনও কিছু ঠিকমতো দেখা যায় না। এটি যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি। এমতাবস্থায়, যাত্রীবাহী মোটরযানের রেজিস্ট্রেশন বা ফিটনেস দেওয়ার সময় দেখে নিতে হবে অস্বচ্ছ স্টিকার, পেপার ও গ্লাস রয়েছে কিনা। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
এ সম্পর্কে জানতে চাইলে মাসুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক অভিযোগ আসার পর আমরা চিঠিটি ইস্যু করেছি। যাত্রীদের নিরাপত্তার জন্য এটি করা হয়েছে। সড়ক পরিবহন মালিক, শ্রমিকসহ অধিনস্থ সব প্রতিষ্ঠাকে বিষয়টি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়ার ক্ষেত্রেও বিষয়টি বিবেচনায় রাখা হবে।’