ওয়ার্ক স্টেশন ১০১নারী উদ্যোক্তাদের জন্য এ বছর জুড়ে কো-ওয়ার্কিং স্পেস-‘ওয়ার্ক স্টেশন ১০১’ তাদের সব ধরনের সেবার ওপর ২৫ শতাংশ ছাড় দিচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইউশরা নাশমীন। শনিবার (৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডের উত্তরা টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত এই কো-ওয়ার্কিং স্পেসে ঘণ্টা, দিন এবং মাসিক চুক্তিতে বিভিন্ন ক্যাটাগরির ডেস্ক, ব্যক্তিগত অফিস, ভার্চুয়াল অফিস, মিটিং রুম, কনফারেন্স রুম ভাড়া নেওয়া যায়।
ওয়ার্ক স্টেশন ১০১ এর মূল্য তালিকাবিশেষ ছাড় প্রসঙ্গে ইউশরা নাশমীন বলেন, ‘আমাদের দেশে প্রায় প্রতিটি পেশাতেই নারীদের নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর উদ্যোক্তা হিসেবে কোনও নারী কাজ করতে চাইলে তার জন্য চ্যালেঞ্জ বহুগুণে বেড়ে যায়। একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি অন্য নারী উদ্যোক্তাদের কষ্টের জায়গাটি অনুধাবন করতে পারি। তাই এসব নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতেই এই বিশেষ ছাড়।’
নারী উদ্যোক্তাদের জন্য ২৫ শতাংশ ছাড়ের বাইরে আর কী কী বিশেষ সেবা আছে–এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলেন, ‘নারীদের জন্য বিশেষ সুবিধা ছাড়াও আমরা কমিউনিটির সঙ্গে নেটওয়ার্কিং, স্টার্টআপ কার্নিভাল, বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ ঘটানো, কোম্পানি নিবন্ধনে পরামর্শ এবং ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত ধারণা দিয়ে থাকি।’
এ বছরের প্রথম দিকে শুরু হওয়া এই কো-ওয়ার্কিং স্পেসটির বিভিন্ন সেবা, সেবার মূল্য এবং ছাড় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.workstation101.com) থেকে।