ঢাকেশ্বরী মন্দিরসহ ঢাকা মহানগরের ৫২টি থানার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই সিদ্ধান্ত রাজধানীর সব এলাকার জন্য প্রযোজ্য হবে। এছাড়া মন্দির প্রাঙ্গনে নোটিশ ঝুলিয়ে দেওয়া হবে।
এবার শুধু ঠাকুরের পায়ে আবির দিয়েই দোল পূর্ণিমার আনুষ্ঠানিকতা হবে বলে জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হয়েছে এবার আমরা শুধু ঠাকুরের পায়ে আবির দেবো। এবার কোনও রং খেলায় অংশগ্রহণ করবো না। অন্যরাও কেউ যেন না করে। এর বেশি আমাদের আর কোনও আয়োজন নেই। বৈঠকে আমরা ৫২টি থানার নেতৃবৃন্দকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘বড় আকারে হোলি আমরা কখনও খেলি না ঢাকা শহরে। আমরা সবসময় নিরুৎসাহিত করি। আবির আমরা সবসময় ঠাকুরের পায়ে দিই।’