থানা সূত্রে জানা যায়, রবিবার (৮ মার্চ) বিকাল সদরঘাটের ওয়াইজঘাট মোড়ে থেকে আল-আমিনকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক পবিত্র সরকার ও খালিদ। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবু সাইদ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সে আর পদে থাকতে পারে না। আমরা মঙ্গলবার (১০ মার্চ) ভিসি স্যারের সঙ্গে দেখা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, ‘তার বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং আমার কাছে কোনও অভিযোগ এলে ব্যবস্থা নেবো।’