মহাখালীর আমতলীতে নয় তলা ভবনের সপ্তম তলার একটি অফিসকক্ষে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রবিবার (১৫ মার্চ) বেলা ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার জানান, আমতলীর রসুলবাগে রয়েল ফিলিং স্টেশনের কাছে নয় তলা ভবনে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।