সব মনোনয়নপত্র বৈধ ঘোষণায় প্রতিদ্বন্দ্বিতায় ফিরে এলেন দুই পৌরসভার আলোচিত দুই মেয়র প্রার্থী। এরা হলেন মুন্সীগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম সংগ্রাম ও মুন্সীগঞ্জ পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান।
বৈধতা পাওয়ার পর শামসুর রহমান বলেন, ‘হোল্ডিং কর বকেয়ার অভিযোগ এনে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। ওই হোল্ডিং সম্পর্কে আমি কিছুই জানতাম না। প্রার্থিতা বৈধ ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হলো ওই অভিযোগ মিথ্যা ছিলো।’
মুন্সীগঞ্জের দুই পৌরসভায় দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১২ মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে আওয়ামী লীগের দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম সংগ্রাম ও জালাল উদ্দিন এবং বিএনপির মনোনীত প্রার্থী শামসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জামান হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
/এইচকে/এসটি/