মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুর্নীতিবিরোধী প্রামাণ্যচিত্র ‘দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুদকের প্রধান কার্যালয়ে এ প্রামাণ্যচিত্র উদ্বোধন করা হয়।
প্রামাণ্যচিত্রটি সম্পর্কে দুদক চেয়ারম্যান বলেন, ‘স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে এসে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বিভিন্ন সভা-সমাবেশে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো একত্রে সন্নিবেশিত করে এই শর্ট-ফিল্মটি তৈরি করা হয়েছে। এটি দেশের সব জায়গায় পৌঁছে দেওয়া হবে। বঙ্গবন্ধুর এই বক্তব্য আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই ফিল্মটিকে আমরা দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করছি।’