সুপ্রিম কোর্টসহ সব আদালতে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি

সুপ্রিম কোর্ট

আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টসহ দেশের সব নিম্ন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞেপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জন প্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব নিম্ন  আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।