গণস্বাস্থ্যকে কিট তৈরিতে একদিনের বেতন দেবে মানুষের জন্য ফাউন্ডেশন

wsi-imageoptim-mjf_1

গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনা সনাক্তের কিট তৈরি করতে একদিনের বেতন অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান সংস্থাটির সমন্বয়ক শাহানা হুদা রঞ্জনা।

বিবৃতিতে বলা হয়,মানুষের জন্য ফাউন্ডেশন মঙ্গলবার জরুরিভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে, তাদের একদিনের বেতন গণস্বাস্থ্য সংস্থাকে দেবে কিট বানানোর জন্য। পরবর্তী পদক্ষেপ পরে জানানো হবে। এছাড়া মানুষের জন্য ফাউন্ডেশন তাদের ১৪১টি সহযোগী সংস্থার মাধ্যমে ৫৩ জেলার ২১৫টি উপজেলার ২০ লাখের বেশি মানুষের কাছে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।