রবিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কামরুজ্জমান বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপি প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এবিষয়ে জানতে একাধিকবার ফোন করেও মোশারফ হোসেন লেমনকে পাওয়া যায়নি।
এদিকে, বিএনপি প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের কারণে এই পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী রইলেন আওয়ামী লীগ প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির।এ পৌরসভায় আর কোনও স্বতন্ত্র প্রার্থী না থাকায় মেয়র পদে নির্বাচন হওয়ার কোনও সম্ভাবনা নেই এবং আওয়ামী লীগ প্রার্থীর বিজয় ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র। আ. লীগ প্রার্থীর জয়ের ব্যাপারে কোনও সন্দেহের অবকাশও নেই। প্রসঙ্গত আওয়ামী লীগের প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির জামালপুরের সংসদ সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজমের ভাই।
এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু মোবাইল ফোনে জানান, এবিষয়ে আমরাও কিছু জানি না। স্বেচ্ছায় নাকি জোরপূর্বক বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। বিকাল থেকে বিএনপি মনোনীত প্রার্থীকে আমরা ফোনে ধরতে পারছি না।
এদিকে ইসলামপুর পৌরসভায় আওয়ামী লীগের দু’জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে প্রভাষক খলিলুর রহমান নামে এক মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
/এআই/টিএন/