কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের ২ বিদ্রোহী মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম ও যুগ্ম-সম্পাদক সাইদুল হাসান দুলাল রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এছাড়া নাগেশ্বরী পৌরসভায় একজন কাউন্সিলর প্রার্থী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াৎ মো. রহমতুল্লার কাছ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
অন্যদিকে উলিপুর পৌরসভা নির্বাচনে কোনও প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামীলীগ-বিএনপির দুই প্রার্থীসহ ৩ মেয়র প্রার্থী, ৩৬ কাউন্সিলর ও ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উলিপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কুড়িগ্রামের ৩টি পৌর সভায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীসহ ১৫ মেয়র প্রার্থী, ১৩১ জন কাউন্সিলর প্রার্থী ও ৪২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
/এএইচ/