রবিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।
নওয়াপাড়া পৌরসভা থেকে আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী সর্দার ওলিয়ার রহমান ও বিএনপির বিদ্রোহীপ্রার্থী মশিয়ার রহমান এবং বাঘারপাড়া পৌরসভা থেকে স্বতন্ত্রপ্রার্থী ইখতেখাইরুল মোশতাক মেয়রপ্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
যশোরের মোট ৮টি পৌরসভার মধ্যে এবার ৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন তিনজন মেয়রপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ ৬টি পৌরসভায় এখন মেয়রপ্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২০-এ।
এছাড়া এ পৌরসভাগুলো থেকে রবিবার মোট ২৮ জন কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
প্রার্থিতা প্রত্যাহারের পর এখন যশোর পৌরসভায় ৪ মেয়র, ৩৯ কাউন্সিলর ও ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী, চৌগাছা পৌরসভায় ৪ মেয়র, ৩৩ কাউন্সিলর ও ৮ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী, নওয়াপাড়া পৌরসভায় ৩ মেয়র, ৪৪ কাউন্সিলর ও ৭ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী, বাঘারপাড়া পৌরসভায় ৪ মেয়র, ২৭ কাউন্সিলর ও ৫ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী, মণিরামপুর পৌরসভায় ৩ মেয়র, ৩০ কাউন্সিলর ও ৭ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবং কেশবপুর পৌরসভায় ২ মেয়রপ্রার্থী, ২৭ কাউন্সিলর ও ৮ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।
/এএইচ/