1449666416হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার রিটার্নিং অফিসার মো. রাশেদুল ইসলাম এই অর্থদণ্ড দেন।
মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক শহরের প্রধান সড়কে ধানগাছ নিয়ে মিছিল করে আচরণবিধি লঙ্ঘন করায় এই জরিমানা করা হয় বলে জানান রিটার্নিং অফিসার। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে যে কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
/এইচকে/বিএ/
/আপ: আরএ/