তিনি বলেন, আক্রান্ত হওয়া চিকিৎসক এবং অফিস স্টাফ আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা সেবা দেন না, তারা বাইরে থেকে আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, বিভাগ অনুযায়ী আক্রান্ত দুই জনের হাসপাতালের কোভিড রোগীদের কাছে যাওয়ার বা চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। তাই তারা এখান থেকে আক্রান্ত হয়েছেন, সেটা বলা যাবে না। আমাদের যারা চিকিৎসক, তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।