প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ সিটির ১৩৯টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রতিটি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ত্রাণসামগ্রী বিতরণ সমন্বয়ের মাধ্যমে করার বিষয়েও আলোচনা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে করোনা সচেতনতায় পুলিশকে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ অন্য নেতারা এ বৈঠকে অংশ নেন।