ডিএনসিসি এলাকার দুস্থদের জন্য নৌ-প্রতিমন্ত্রীর ত্রাণসামগ্রী হস্তান্তর

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কাছে এক হাজার প্যাকেট ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

রবিবার (১৯ এপ্রিল) রাজধানীতে বনানীর বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে এই ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রতি প্যাকেটে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, লবণ ও সাবান রয়েছে। করোনা উদ্ভুদ পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তায় শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ এগিয়ে এসেছে। এর আগে গত ১২ এপ্রিল নৌপরিবহন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এসসিবি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দুই হাজার প্যাকেট ত্রাণসামগ্রী হস্তান্তর ককরা হয়।

রবিবার ত্রাণ হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে এসসিবির চেয়ারম্যান রেজাউল করিম উপস্থিত ছিলেন। এসব ত্রাণসামগ্রী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হবে।