স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রীর প্রতিটিতে রয়েছে ১০ কেজি চাল, লবণ, তেল, ডাল ও চিনি।
এছাড়া, পৃথক ত্রাণ তৎপরতায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিম্নবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মেহেদী হাসান, ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ডিএমডি মেহেদী হাসান বিপ্লব, পরিচালক মো. হুমায়ুন কবির ও মার্কেটিং ডিরেক্টর মো. ইসমাইল হোসেন।