বাসাবোতে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

 

IMG_9050

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শ্রীনাথ দাসের অষ্টম প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীর বাসাবো এলাকায় কয়েক শ’ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বাসাবো এলাকার রাজারবাগ মন্দিরে শ্রীনাথ দাস মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি প্রয়াত শ্রীনাথ দাসের ছেলে।

খাদ্যসামগ্রী বিতরণকালে চিত্ত রঞ্জন দাস বলেন, ‘করোনাভাইরাস এমন একটি রোগ, যার এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি। এই ভাইরাসটি প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এ জন্য আমাদেরকেও সচেতন হতে হবে। তাই আসুন, আমরা সবাই নিজ নিজ ঘরে অবস্থান করি। পাশাপাশি এই দুর্দিনে কর্মহীন মানুষের পাশে দাঁড়াই। তা না-হলে দেশে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে।’  

খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি এসময় খেটেখাওয়া মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।