আইএসপিআর জানায়, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালকের কাছে ২০০ পিস ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (পিপিই), ১০০০ পিস মাস্ক, ১০০০ সেট গ্লাভস, ২০০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ৫ পিস আইআর থার্মোমিটার, ১টি থার্মাল আর্চওয়ে, ১টি অটোমেটিক সু-ডিস্পেন্সার এবং ১০০০ পিস পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করেন।
অন্যদিকে, কাপ্তাই এ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের উদ্যোগে দুর্গম পাহাড় এবং টিলায় বসবাসকারী স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়া, রাজধানী ঢাকাসহ খুলনা ও চট্টগ্রামের দ্বায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নৌবাহিনী নিয়মিতভাবে জীবাণুনাশক ওষুধ ছিটানো, চিকিৎসা সহায়তা, অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।