সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের প্রভাবে উদ্ভুত পরিস্থিতিতে পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে তারা। এই লক্ষ্যে ঢাকা মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর পক্ষ থেকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় প্রায় ৮০০ জন পরিবহন শ্রমিক ও তাদের পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল আটা, চিনি, বুটের ডাল ও সয়াবিন তেল।
এসময় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা মহানগরের সভাপতি মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ আসালতের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, উপজেলা যুব লীগের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু চন্দন কুমার ও লুমা গ্রুপের জেনারেল ম্যানেজার সুবোধ নারায়ণ বিশ্বাস প্রমুখ।