ইসির উপসচিব সামসুল আলম স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার ২৩৪ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিজয় দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে ইসি এমন উদ্যোগ নিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পৌর নির্বাচনি এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বা মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকতে পারবেন। তবে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।
এ অনুষ্ঠানে নির্বাচনি প্রচারণাসংক্রান্ত কোনও বক্তব্য বা আলোচনা করতে নিষেধ করা হয়েছে চিঠিতে। সেই সঙ্গে সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের অনুষ্ঠান শেষে নির্বাচনি এলাকা ছাড়লে ইসিকে অবহিত করে প্রতিবেদন দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের অনুষ্ঠান শেষে নির্বাচনি এলাকা ছাড়লে ইসিকে অবহিত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
/এআই/এমএনএইচ/