লন্ডনের যাত্রী‌দের জন্য আরও ৫টি ফ্লাইট

ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজ

বাংলাদেশে আট‌কে পড়া ব্রিটেনে বসবাসরত‌দের জন্য আরও পাঁচ‌টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। ‌রোববার (২৬ এপ্রিল) ব্রিটিশ সরকা‌রের ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ২১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থে‌কে লন্ড‌নের প‌থে চার‌টি ফ্লাইট প‌রিচা‌লনা ক‌রে তারা। কিন্তু আট‌কে পড়া যাত্রীদের তুলনায় ফ্লাইটের সংখ্যা অপ্রতুল হওয়ায় ব্রিটিশ সরকার আগামী ২৯‌ এপ্রিল থে‌কে সাত মে পর্যন্ত আরও পাঁচ‌টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয়। ফ্লাইটগু‌লোর মধ্যে ২৯ এপ্রিল, ১ মে, ৫ মে ও ৭ ম ‘র ফ্লাইটে সিলেট থে‌কে ডোমেস্টিক ট্রান্সফারের সুবিধা থাকবে। শুধুমাত্র ৩ মের ফ্লাইটে ডোমেস্টিক ট্রান্সফারের সুবিধা থাকবে না।
এদিকে ব্রিটিশ হাইক‌মিশ‌নের তরফ থে‌কে ইতোম‌ধ্যে নিবন্ধিত যাত্রী‌দের ধৈর্য ধ‌রে ফ্লাইটের অপেক্ষায় থাকার আহ্বান জানিয়ে প্রতি‌দিন ইমেইল করা হ‌চ্ছে‌।
উল্লেখ‌্য, করোনাভাইরাসের কারণে বাংলা‌দে‌শে আটকা প‌ড়েছেন প্রায় পাঁচ হাজারেরও বে‌শি ব্রিটিশ বাংলা‌দেশি। ক‌রোনাভাইরাস জ‌নিত কারণে বি‌ভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ ক‌রে দেওয়ায় গত চার সপ্তাহ ধ‌রে ব্রিটে‌নে ফির‌তে পার‌ছেন না তারা। ব্রিটিশ হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে, মাত্র চার‌টি ফ্লাই‌টের ব‌্যবস্থা থাকায় শুরু‌তে বয়স্ক যাত্রীদের অগ্রা‌ধিকার দেওয়া হ‌য়ে‌ছে। এ কার‌ণে প্রথম দফার চার‌টি ফ্লাই‌টে প্রায় সা‌ড়ে আটশ ব্রিটিশ নাগ‌রিক ব্রিটে‌নে ফেরার সু‌যোগ পা‌ন।