ইথিওপিয়ায় কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ মনিরুল ইসলামকে মিশরের নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিসিএস দশম ব্যাচে প্রথম স্থান অধিকারী পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মনিরুল সিঙ্গাপুর, ব্রুনাই, স্পেন, চীন, কানাডা ও ব্রাজিলের দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। এছাড়াও তিনি নিউ ইয়র্কে কনসাল জেনারেল ও মরক্কোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ও অষ্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র নীতি ও বাণিজ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।