ইউজিসির ২৫ ক্যাটাগরির শূন্য পদের জনবল নিয়োগ স্থগিত

ইউজিসিপরিচালক, অতিরিক্ত পরিচালক, উপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পরিচালক ও পাবলিকেশন অফিসারসহ মোট ২৫ ক্যাটাগরির শূন্য পদে নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  মঙ্গলবার (৫ মে) বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ স্থগিতের বিষয়টি জানানো হয়।

গত ২০ মার্চ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ২২ এপ্রিলের মধ্যে প্রার্থীদের আবেদন করতে বলা হয়। পরে গত ১১ এপ্রিল ইউজিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ এপ্রিল এর পরিবর্তে ১৪ মে অফিস চলাকালীন বাড়ানো হলো।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে পরবর্তীতে জানানো হবে।