মৃত আট জনের মধ্যে করোনা পজিটিভ দুই জনের মধ্যে একজন রাজধানীর সূত্রাপুর ও অন্যজন গাজীপুরের বাসিন্দা।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম কে এম নাছির উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা ইউনিটে শুধু করোনার রোগী আছে, এমনটা বলা যাবে না। সাসপেক্টেড এবং অন্যান্য রোগে আক্রান্ত রোগীরাও এখানে আছেন। গাইনি, সার্জারি, হার্টের পেশেন্ট আছেন। যাদের কোনও হাসপাতাল নিচ্ছে না, তাদের আমরা ভর্তি নিয়েছি। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮-৯ জন মারা গেছেন। যাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছিল একজনের। আক্রান্ত ও মৃতের সংখ্যাটা স্থির না। নিয়মিত আপডেট হচ্ছে।