ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, খবরের সত্যতা নিশ্চিতে বাংলা ট্রিবিউন আমার বড় আস্থা। আমি কোনও খবরের সত্যতা নিশ্চিত হতে হলে বাংলা ট্রিবিউন আগে দেখি।
বুধবার (১৩ মে) বাংলা ট্রিবিউনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় মেয়র এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘বস্তুনিষ্ঠতা ও সত্যানুসন্ধানই হচ্ছে বাংলা ট্রিবিউনের মূল প্রতিপাদ্য। প্রতিষ্ঠার পর থেকে বাংলা ট্রিবিউন খবর পরিবেশনে পাঠকের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে। তাই নিউজ পোর্টাল হিসেবে বাংলা ট্রিবিউন আমার বড় আস্থা। আমি বাংলা ট্রিবিউনের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। আশা করি, অতীতের মতো ভবিষ্যতেও সত্য, সুন্দর ও মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে বাংলা ট্রিবিউন। জন্মদিনে বাংলা ট্রিবিউন পরিবারকে শুভেচ্ছা।’