অসহায়দের সহায়তা দিচ্ছে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ

বঙ্গবন্ধু পরিষদরাজধানীর বাসাবো এলাকায় দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ। শুক্রবার (১৫ মে) সকালে বাসাবো কালীমন্দির এলাকা এসব ত্রাণ বিতরণ করা হয়। চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এমএম লুৎফর রহমানসহ সংগঠনটির নেতারা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।

এ প্রসঙ্গে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন বলেন, আমার জেলা পর্যায়ের ৫০টি প্রিন্সিপাল অফিস কমিটির মাধ্যমে সারা দেশে ত্রাণ বিতরণ চলমান আছে। আমার চেষ্টা করছি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে।