এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার (১৮ মে) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এরআগে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্বরত ডাক্তার, নার্স ও অন্যদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। গত ১১ মে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।