নোটিশে বলা হয়, দেশে কোভিড-১৯ সংক্রমণ দেখা দেওয়ায় আক্রান্ত রোগীর সেবা প্রদানের লক্ষ্যে রোগের পরীক্ষা, স্যাম্পল কালেকশন বিদ্যমান মেডিক্যাল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানের মা্যধমে সম্ভব নয়। তাই কাজের গতিশিলতার জন্য তিন হাজার পদ সৃষ্টি করা হলো।
উল্লেখ্য, ৮ জুন পর্যন্ত কোভিড-১৯ এ দেশে মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৩০ জনে। দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৫০৪ জন।