ইতালি গেলেন ২৮৭ জন, মালয়েশিয়া থেকে ফিরলেন ১৫১ প্রবাসী

ফাইল ছবিবাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইতালি গিয়েছেন ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি। অন্যদিকে মালয়েশিয়ায় আটকে পড়া ১৫১ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শুক্রবার (১২ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ১২টা ১৫ মিনিটে ২৮৭ জন ইতালি প্রবাসী ঢাকা ছেড়েছেন।

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১৫১ জন বাংলাদেশিকে নিয়ে একটি ফ্লাইট এসে পৌঁছায়।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুরে ৪৩ জন মালয়েশিয়ান নাগরিক ও স্থায়ীভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট।