আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনাভাইরাসে আক্রান্ত ওই চিকিৎসককে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। তার সঙ্গে ডা. শোভন রহমান ও ডা. মরিয়ম আক্তারকেও একই হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
আইএসপিআর আরও জানায়, সশস্ত্র বাহিনী বিভাগ করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিয়ে আসছে।