বড়দিনে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া

Khaleda Ziaখ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে শুভেচ্ছা বিনিময় করবেন  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে রবিবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপি চেয়ারপারসনরে মিডিয়া ইউং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতি বছরই বড় দিনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
/এসটিএস/এআই /