করোনা প্রাদুর্ভাবের কারণে দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টা ১৩ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের ঢাকায় নিয়ে আসে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়। দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করা এবং ২ জোড়া ডিসপোসিবল গ্লাভস ও মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।