করোনা নিয়ে চিকিৎসাধীন মোকাব্বির খানের পরিস্থিতির উন্নতি

মোকাব্বির খানগণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের শারীরিক অবস্থার আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মহসিন রশিদ।

বুধবার (১৭ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গণফোরাম আহ্বায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট মহসিন রশিদ ও মোশতাক আহেমদ সকাল ১০ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মোকাব্বির খানের চিকিৎসার খোঁজ খবর নিতে যান। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন তারা শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। তিনি সুস্থতার জন্য দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, শ্বাসকষ্ট নিয়ে সোমবার (১৫ জুন) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন মোকাব্বির খান। পরে ১৬ জুন তার করোনাভাইরাস টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।

মোকাব্বির খান গত ১০ জুন বাজেট অধিবেশন শুরুর দিন সংসদের বৈঠকে যোগ দিয়েছিলেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে নির্বাচন করেছিলেন।

আরও পড়ুন- বাজেট অধিবেশনে অংশ নেওয়া এমপি করোনা পজিটিভ