জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৩০ জনের হাতে নগদ এক হাজার টাকা করে তুলে দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাময়িক অসচ্ছল ১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে নগদ অর্থ উপহার দেওয়া হয়। পাশাপাশি এক শিক্ষার্থীর ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দশ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকজন গাড়িচালক ও শিল্পীকেও একইভাবে অর্থ উপহার দেওয়া হয়েছে। নগদ অর্থের পাশাপাশি ঢাবি ফোরামের পক্ষ থেকে এই আয়োজনে প্রত্যেককে মাস্ক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে যশোরের ঢাবি ফোরামের সমন্বয়ক ও যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন, সদস্য সচিব মো. শাহ্জাহান কবীর, সরকারি এমএম কলেজের সহযোগী অধ্যাপক মো. আতিয়ার রহমান, যশোর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জেল হোসেন, সোনালী ব্যাংকের রেলগেট শাখার ম্যানেজার মো. মনিরুজ্জামান, জনতা ব্যাংক যশোর শাখার ম্যানেজার মো. শহিদুল ইসলাম ও সিনিয়র কর্মকর্তা মো. আহসান ফারুক, আর্স বাংলাদেশের পরিচালক মো. শামসুল আলম, যশোর সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।