বিআরটিএ’র নতুন চেয়ারম্যান নুর মোহম্মদ মজুমদার

 

নুর মোহম্মদ মজুমদার

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুর মোহম্মদ মজুমদারকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক আদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. এনামুল হককে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।