ডা. রিজওয়ানুল করিম বলেন, কোভিড-১৯ সংক্রান্ত কোর কমিটিগুলোর মধ্যে রয়েছে সমন্বয় কমিটি, জোনিং সিস্টেম বিষয়ক গ্রুপ, সরকারি ও বেসরকারি পর্যায়ে কোভিড-১৯ ল্যাবরেটরি পরীক্ষা সম্প্রসারণ, মান ও মূল্য নির্ধারণ ও তদারকি কমিটি, তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটি, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কমিটি, অত্যাবশ্যকীয় ও নিয়মিত স্বাস্থ্যসেবা কমিটি, কোভিড-১৯ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক কমিটি, সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কমিটি. হাসপাতাল, ল্যাবরেটরি ও পরিবেশ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি এবং ক্লিনিক্যাল গাইডলাইন ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটি।
ক্লিনিক্যাল গাইডলাইন ও চিকিৎসা ব্যবস্থাপনার বিষয়ক ১৪ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে আছেন ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হিসেবে আছেন অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী। হাসপাতাল ল্যাবরেটরি ও পরিবেশ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক ১৬ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে আছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) এর অধ্যাপক ডা. তাহমিনা শিরীন ও সদস্য সচিব হিসেবে আছেন ডা. অনিন্দ্য রহমান। সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ১৮ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে আছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা এবং সদস্য সচিব স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ৯ হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসান।
কোভিড-১৯ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক ১১ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে আছেন অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের লাইন ডিরেক্টর ডা. হাবিবুর রহমান এবং সদস্য সচিব হিসেবে আছেন স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. রিজওয়ানুল করিম।
অত্যাবশ্যকীয় ও নিয়মিত স্বাস্থ্যসেবা বিষয়ক ১৫ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে আছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা এবং সদস্য সচিব হিসেবে আছেন স্বাস্থ্য অধিদফতরের পিআরএম-এর লাইন ডিরেক্টর ডা. মুনশী মো. ছাদুল্লাহ।
মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা বিষয়ক ১১ সদস্যের কমিটির সভাপতি হিসেবে আছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এবং সদস্য সচিব হিসেবে আছেন ডা. আজিজুল আলীম।
তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন বিষয়ক ১৩ সদস্যের কমিটির সভাপতি হিসেবে আছেন অধিদফতরের এমআইএস বিভাগের লাইন ডিরেক্টর ডা. হাবিবুর রহমান ও সদস্য সচিব হিসেবে আছেন কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আখতার। সরকারি ও বেসরকারি পর্যায়ে কোভিড-১৯ বিষয়ক ল্যাবরেটরি পরীক্ষা, সম্প্রসারণ, মান ও মূল্য নির্ধারণ ও তদারকি বিষয়ক ১৭ সদস্যের কমিটির সভাপতি হিসেবে আছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও সদস্য সচিব হিসেবে আছেন এমআইএস বিভাগের ডা. রুহুল আমিন।
জোনিং সিস্টেম বিষয়ক সাত সদস্যের কমিটিতে রয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার উপপরিচালক ডা. মোহাম্মদ জহিরুল করিম।