ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের নির্দেশ

Cricketer Shahadatগৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী নিত্য শাহাদাতের বিরুদ্ধে অভিযোগপত্র দালিখের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েসকুরুনি খান চৌধুরীর আদালত এ আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ১২ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে শাহাদাত হোসেন এবং তার স্ত্রী নিত্য শাহাদাতকে আইনজীবী নজিবুল্লাহ হিরুর মাধ্যমে হাজিরা দিয়েছেন। তারা দুজনেই জামিনে রয়েছেন।
প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর কালশী থেকে শাহাদাতের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) উদ্ধার করে পুলিশ। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে শাহাদাত ও তার স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছে বলে জানায় হ্যাপি। ওই রাতেই মিরপুর মডেল থানায় শাহাদাত দম্পতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক।
/এআরআর/এফএ/