সম্মেলনে নাসিম বলেন, এ সরকার ধর্ম, বর্ণ ও গোত্র ঠিক রেখে সর্বস্তরের মানুষজনের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। সকল ধর্মের লোকজনকে এ সরকার যে সমান অধিকার দিয়েছে, তার উৎকৃষ্ট উদাহরণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস কে সিনহা।
তিন দিনব্যাপী জাতীয় ‘আদিবাসী ওরাঁও সম্প্রদায়ের শিক্ষা সম্মেলন-২০১৫’ এর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ওরাঁও সম্প্রদায়ের ছাত্র সংগঠনের সভাপতি প্রশান্ত কীরকেটার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন মিলন, বেগম রোকেয়া বিশ্বদ্যিালয়ের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ ওরাঁও, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, এনবিএস’র নির্বাহী পরিচালক ভিক্টর লাকড়া প্রমুখ।
/এআর/এফএ/